রাজধানীর কোনাপাড়ায় (ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের ৬৪নং ওয়ার্ড) বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে শুক্রবার সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা ৫-আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন।
জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও কোনাপাড়া থানা আমির আবু জাফনাহর সভাপতিত্বে ও থানা সেক্রেটারি মাওলানা ওমর ফারুকের পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের মজলিসে শূরা সদস্য ও ডেমরা দক্ষিণ থানা আমির মিসবাহ উদ্দিন হেলাল ও বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন ফরাজী।

সমাবেশে আরো বক্তব্য রাখেন থানা এইচআর সম্পাদক ইমাম হোসেন মিরাজ, সমাজ কল্যাণ সম্পাদক ও আমিনবাগ ওয়ার্ড সভাপতি অহিদুজ্জামান, তারবিয়াত সম্পাদক মাওলানা মাসুম বিল্লাহ, স্বেচ্ছাসেবক সম্পাদক হারুন রশিদ, ওয়ার্ড সভাপতি খন্দকার সামদানী পলাশ, মুনিরুজ্জামান, সাইফুর রহমান প্রমুখ।



