চট্টগ্রামের বন্যাকবলিত এলাকায় সেনাবাহিনীর মানবিক সহায়তা অব্যাহত

‘সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সদস্যরা চট্টগ্রামের চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলা এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি জেলার কিছু অংশসহ বেশ কয়েকটি বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও সহায়তা কার্যক্রম চালাচ্ছে।’

নয়া দিগন্ত অনলাইন
আইএসপিআর
আইএসপিআর |সংগৃহীত

বাংলাদেশ সেনাবাহিনী চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বন্যাকবলিত মানুষের মধ্যে মানবিক কার্যক্রম অব্যাহত রেখেছে।

সোমবার (১৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের সদস্যরা চট্টগ্রামের চন্দনাইশ ও লোহাগাড়া উপজেলা এবং চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের খাগড়াছড়ি জেলার কিছু অংশসহ বেশ কয়েকটি বন্যাকবলিত এলাকায় ত্রাণ ও সহায়তা কার্যক্রম চালাচ্ছে।

সেনা সদস্যরা স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় করে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ, উদ্ধার ও সহায়তা কার্যক্রম পরিচালনা এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সহায়তা প্রদান করছে।

আইএসপিআর জানিয়েছে, ১০ পদাতিক ডিভিশন বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে এবং বন্যাকবলিত মানুষের দুর্ভোগ কমাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে হয়েছে। বাসস