অননুমোদিত মোবাইল ফোন বন্ধ করার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ভবনের সামনে সড়ক আটকে বিক্ষোভ করছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।
আজ রোববার বেলা ১১রটা থেকে তারা সড়কে বসে অবস্থান নিলে একপাশের যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে, শেরেবাংলা থানার ইন্সপেক্টর (অপারেশন) মাসুদ রানা জানান, মোবাইল ব্যবসায়ীদের একটি প্রতিনিধি দল বিটিআরসির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসেছে।
তিনি বলেন, ‘তারা বিটিআরসির ভবনের সামনে একপাশের রাস্তা বন্ধ করে রেখেছে। বৈঠক শেষে সিদ্ধান্তের বিষয়ে বোঝা যাবে। একপাশের রাস্তা বন্ধ থাকায় অপর পাশ দিয়েই দু’দিকে যান চলাচল করছে।’
আগামী ১৬ ডিসেম্বর থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর প্রতিবাদে গত রোববার থেকে ঢাকাসহ দেশের অনেক মোবাইল ফোনের দোকান বন্ধ রাখা হয়।
সূত্র : বিবিসি



