স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আইন অনুযায়ী রাষ্ট্রপতিকে (সাবেক) মামলা বা গ্রেফতারের কোনো বিধান নেই। একজন সাবেক রাষ্ট্রপতিকে আইন অনুযায়ী আগামী ছয় মাস নিরাপত্তা দেয়া হবে।
আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সদস্যদের সাহসীকতা ও প্রসংশনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ফোনালাপ করতে বিদেশে যাওয়া লাগে না। যেকোনো স্থানে বসে ফোনালাপ করা যায়।
মেট্রোরেলের নিচে বোমা পাওয়ার সাথে রথযাত্রার কোনো সম্পর্ক নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে এ ঘটনায় তদন্ত অব্যাহত আছে বলে উল্লেখ করেন তিনি।



