নেপালে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় স্পিকারের শোক

শোকবার্তায় স্পিকার প্রাকৃতিক এই দুর্যোগে নিহতদের রূহের মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এমপি
জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এমপি |সংগৃহীত

নেপালে বিধ্বংসী বন্যা ও ভূমিধসে বিপুলসংখ্যক প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার বীর বিক্রম মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, এমপি।

বৃহস্পতিবার এক শোকবার্তায় স্পিকার শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় স্পিকার প্রাকৃতিক এই দুর্যোগে নিহতদের রূহের মাগফিরাত ও শান্তি কামনা করেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। সূত্র : বাসস