আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারীদের প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন

সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। এরপর প্রশ্ন-উত্তর পর্বে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

নিজস্ব প্রতিবেদক
প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারীরা
প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেছেন আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারীরা |নয়া দিগন্ত

মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি)-এর আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারী ৬২ জন সামরিক কর্মকর্তা সোমবার (৩১ আগস্ট) ঢাকার শেরেবাংলা নগরস্থ প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিদর্শন করেন।

এ সময় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, হেড অব ডেলিগেশন হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, ফ্যাকাল্টি মেম্বার ও স্টাফ অফিসাররা উপস্থিত ছিলেন।

পরিদর্শন উপলক্ষে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রতিরক্ষা সচিব মো: আশরাফ উদ্দিন। সভায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। এরপর প্রশ্ন-উত্তর পর্বে প্রাণবন্ত আলোচনা অনুষ্ঠিত হয়।