প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন মো: আরিফুর রহমান তুষার।
বৃহস্পতিবার (২ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ের অফিস আদেশের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
আদেশে বলা হয়েছে, মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণের (পারিতোষিক ও বিশেষ প্রাধিকার) আইন, ১৯৭৩-এর অধীনে অন্যান্য উপদেষ্টার ন্যায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প মন্ত্রণালয়-সংক্রান্ত উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো: রুহুল কবীর রিজভীর সহায়ক জনবল হিসেবে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিম্নবর্ণিত ব্যক্তিগণকে নামের পাশে বর্ণিত পদে এবং উল্লিখিত বেতন গ্রেড ও বেতনক্রমে প্রচলতি বিধি মোতাবেক প্রদেয় ভাতাদির ভিত্তিতে নিম্নবর্ণিত শর্তসাপেক্ষে নিয়োগ প্রদান করা হলো।


