চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণে মৃতের সংখ্যা বেড়ে ৪

এর আগে, নুরজাহান আক্তার, শাওন, সামির হোসেনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা চারজনে দাঁড়াল। বাকি পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

নিজস্ব প্রতিবেদক
জাতীয় বার্ন
জাতীয় বার্ন |সংগৃহীত

চট্টগ্রামে হালিশহরে গ্যাস লাইন বিস্ফোরণে আগুনের ঘটনায় জাতীয় বার্নে পাখি আক্তার (৩০) নামের আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা চারজনে দাঁড়াল।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে জাতীয় বার্নে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা: শাওন বিন রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়। শরীরে ১০০ শতাংশ দগ্ধ ছিল, তার ইনহেলিশন ইনজুরি ছিল।

এর আগে, নুরজাহান আক্তার, শাওন, সামির হোসেনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা চারজনে দাঁড়াল। বাকি পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান তিনি।