নৌবাহিনীর অভিযানে জ্বালানি মজুদকারী আটক

গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে আটক হওয়া ব্যক্তি হাতিয়া বেলায়েত মটরপার্টস প্রতিষ্ঠানে অবৈধভাবে ডিজেল মজুদ করে অধিক দামে বিক্রি করে আসছিল।

নিজস্ব প্রতিবেদক
নৌবাহিনীর অভিযানে জ্বালানি মজুদকারী আটক
নৌবাহিনীর অভিযানে জ্বালানি মজুদকারী আটক |নয়া দিগন্ত

কৃত্রিম জ্বালানি সঙ্কট ও মজুদের অভিযোগে একজনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে নোয়াখালী জেলার হাতিয়া তমুরদ্দি বাজারে বেলায়েত মটরপার্টস নামে একটি প্রতিষ্ঠানে তল্লাশি চালিয়ে মজুদকৃত আট ড্রাম অর্থাৎ এক হাজার ছয় শ’ লিটার ডিজেল জব্দ করা হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, আটক হওয়া ব্যক্তি গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী, পুলিশ ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে হাতিয়া বেলায়েত মটরপার্টস প্রতিষ্ঠানে অবৈধভাবে ডিজেল মজুদ করে অধিক দামে বিক্রি করে আসছিল। অবৈধভাবে জ্বালানি মজুদের দায়ে একজনকে আটক করা হয়। পরবর্তী সময়ে জব্দকৃত ডিজেল ও আটক হওয়া ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃত্রিম সঙ্কট সৃষ্টি ও বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করতে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।