বাংলাদেশ ও কোরিয়া ইন্টারন্যাশনাল কো-অপারেশন অ্যাজেন্সির (কোইকা) মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা আগামী দিনে আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আজ সোমবার সকালে সচিবালয়ে মন্ত্রীর দফতরে কোইকার কান্ট্রি ডিরেক্টর জিহুন কিমের সাথে সাক্ষাতের সময় মির্জা ফখরুল এ আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও কোইকার চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে দারিদ্র্য বিমোচন, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, জলবায়ু সহিষ্ণু অবকাঠামো নির্মাণ, কৃষি সম্প্রসারণ ও টেকসই গ্রামীণ উন্নয়নের বিষয়ে নতুন প্রকল্প গ্রহণের সম্ভাবনা ও সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
এ সময় কোইকা বাংলাদেশের ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জুনসু কিম উপস্থিত ছিলেন।
আলোচনায় বাংলাদেশ ও কোইকার মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা আগামী দিনে আরো জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাক্ষাৎকালে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মোহাং শওকত রশীদ চৌধুরীসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীনস্থ দফতরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস



