দাউদকান্দিতে ছাত্রশিবির নেতা জিসান আহম্মেদ নিখোঁজ

যেকোনো ব্যক্তি জিসান আহম্মেদ প্রধানের বিষয়ে তথ্য বা সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে- ০১৮৪০-৫১৭২৬৬, ০১৬৮৮-৭৮৮২৬৯, ০১৬০৭-১৫৫৫৫৭।

নিজস্ব প্রতিবেদক
জিসান আহম্মেদ প্রধান
জিসান আহম্মেদ প্রধান |নয়া দিগন্ত

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা পশ্চিমের সাবেক সভাপতি জিসান আহম্মেদ প্রধান নিখোঁজ হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১১ জুন) রাতে দাউদকান্দি মডেল মসজিদে এশার নামাজ আদায় করার পর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

পারিবারিক ও সংগঠন সূত্রে জানা গেছে, নামাজ শেষে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। সর্বশেষ হোয়াটসঅ্যাপে তার অ্যাক্টিভিটি দেখা গেছে রাত ৮টা ২৯ মিনিটে। এরপর থেকে কোনোভাবেই তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

নিখোঁজ হওয়ার পর থেকে আত্মীয়-স্বজন ও সহকর্মীরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করলেও এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি। আকস্মিক এই নিখোঁজের ঘটনায় পরিবার ও সহকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে।

যেকোনো ব্যক্তি জিসান আহম্মেদ প্রধানের বিষয়ে তথ্য বা সন্ধান পেয়ে থাকলে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে- ০১৮৪০-৫১৭২৬৬, ০১৬৮৮-৭৮৮২৬৯, ০১৬০৭-১৫৫৫৫৭।