ভূমিকম্পসহ বড় ধরনের দুর্যোগ মোকাবেলায় রাজধানীর দুই সিটিতে মোট ৪৪৫টি আশ্রয়স্থল চিহ্নিত করেছে সরকার। একইসাথে প্রায় এক লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের একটি খসড়া তালিকাও প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন মিলিয়ে ৪৪৫টি আশ্রয়স্থল নির্ধারণ করা হয়েছে।
পাশাপাশি ভূমিকম্প সচেতনতা বাড়াতে শিক্ষা কারিকুলামে বিষয়টি অন্তর্ভুক্ত করা এবং শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনার বিষয়েও সরকার ভাবছে।
তিনি আরো বলেন, ভূমিকম্প-পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে বিভিন্ন সংস্থা থেকে এক লাখ ৪৫ হাজার স্বেচ্ছাসেবকের খসড়া তালিকা তৈরি হয়েছে। ইউএনবি



