মৎস্য উন্নয়ন করপোরেশনে চেয়ারম্যান ও পরিসংখ্যান ব্যুরোয় নতুন মহাপরিচালক

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: শামীমুল হককে প্রেষণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এজন্য তার চাকরি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জনপ্রশাসন মন্ত্রণালয়
জনপ্রশাসন মন্ত্রণালয় |নয়া দিগন্ত

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনে নতুন চেয়ারম্যান এবং বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোতে (বিবিএস) নতুন মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

এ নিয়োগ দিয়ে বুধবার (১ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব মো: মীর হোসেনকে প্রেষণে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে নিয়োগ দেয়া হয়েছে। এজন্য তার চাকরি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

অপরদিকে, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: শামীমুল হককে প্রেষণে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এজন্য তার চাকরি পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত করা হয়েছে।

সূত্র : ইউএনবি