ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৮৭৮ মামলা

অভিযানকালে মোট ৩৬৭টি গাড়ি ডাম্পিং ও ২০৮টি গাড়ি রেকার করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ডিএমপি
ডিএমপি |সংগৃহীত

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে এক হাজার ৮৭৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার এন এম নাসিরুদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএমপির ট্রাফিক বিভাগ সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা দায়ের করে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ১১৪টি, ট্রাফিক-লালবাগ বিভাগে ১৮০টি, ট্রাফিক-মতিঝিল বিভাগে ৩৮০টি, ট্রাফিক-ওয়ারী বিভাগে ১৪৪টি মামলা দেয়া হয়েছে।

এছাড়াও ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩০৬টি, ট্রাফিক-মিরপুর বিভাগে ৩২৫টি, ট্রাফিক-উত্তরা বিভাগে ২৯৩টি, ট্রাফিক-গুলশান বিভাগে ১৩৬টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে মোট ৩৬৭টি গাড়ি ডাম্পিং ও ২০৮টি গাড়ি রেকার করা হয়েছে। বাসস