বকেয়া বেতনের দাবিতে তেজগাঁওয়ে শ্রমিকদের সড়ক অবরোধ

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘নাসা গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এর আগেও তারা কয়েকবার একইভাবে অবরোধ করেছেন।

নয়া দিগন্ত অনলাইন
বেতন দাবিতে তেজগাঁওয়ে শ্রমিকদের বিক্ষোভ
বেতন দাবিতে তেজগাঁওয়ে শ্রমিকদের বিক্ষোভ |সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন নাসা গ্রুপের পোশাকশ্রমিকরা।

মঙ্গলবার (১৬ জুন) সকাল সোয়া ১০টার দিকে তারা লাভ রোডের পাশের প্রধান সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ সূত্রে জানা গেছে, প্রায় ১০০ থেকে ১৫০ জন শ্রমিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভে অংশ নেন। এতে মূল সড়কের দুই পাশে দীর্ঘ সময় যানবাহন চলাচল বন্ধ থাকে এবং আশপাশের এলাকায় যানজট সৃষ্টি হয়।

গার্মেন্টস শ্রমিকরা জানিয়েছেন, নাসা নীট লিমিটেড, নাসা অ্যাপারেলস লিমিটেড ও ওয়েস্টার্ন ড্রেসেস লিমিটেডের হেলপার থেকে ফ্যাক্টরি ম্যানেজার পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের মে মাসের বেতন পরিশোধ করতে হবে, ২০২৫ সালের ছুটির টাকা দিতে হবে, ২০২৫ সালের ডিম্বেরের এরিয়া বিলের টাকা পরিশোধিত করতে হবে, নোটিশ পে-বিল পরিশোধ করতে হবে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘নাসা গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছেন। এর আগেও তারা কয়েকবার একইভাবে অবরোধ করেছেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা কাজ করছেন এবং শ্রমিকদের সাথে আলোচনা চলছে।’