২৩ জুলাইয়ের জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে : মাহফুজুর রহমান

দলটির পক্ষ থেকে জানানো হয়, ২৩ জুলাইয়ের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কর্নেল (অব.) আব্দুল বাতেন এমপি, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান এমপি, ডাকসু ভিপি সাদিক কায়েম, জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জাকসু জিএস মাজহারুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

আগামী ২৩ জুলাই মিরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জনসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে জনসমুদ্রে পরিণত করার আহবান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

তিনি বলেন, জুলাই গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচারের দাবিতে আয়োজিত এ কর্মসূচি সফল করতে সংগঠনের সব স্তরের নেতাকর্মীকে মাঠে সক্রিয় থাকতে হবে।

সোমবার (২০ জুলাই) মিরপুরে দলটির কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

প্রস্তুতি সভায় মাহফুজুর রহমান বলেন, জনসভার উদ্দেশ্য শুধু একটি কর্মসূচি পালন নয়, বরং জনগণের সামনে দলটির বক্তব্য ও দাবিগুলো তুলে ধরা।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আইনগত ও সাংবিধানিক ভিত্তি, ঘোষণাপত্র প্রণয়ন ও বাস্তবায়নের প্রয়োজনীয়তা এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের সুষ্ঠু ও দ্রুত বিচারের দাবিতে জনমত গড়ে তোলাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।

তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একটি সুশৃঙ্খল ও দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন। তাই কর্মসূচি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আইনসম্মতভাবে পালিত হবে। একইসাথে তিনি ২৩ জুলাইয়ের জনসভাকে সফল করতে নেতাকর্মীদের মাঠে সক্রিয় থাকার আহবান জানান।

দলটির পক্ষ থেকে জানানো হয়, ২৩ জুলাইয়ের জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, ঢাকা মহানগরী উত্তরের আমির ও ডিএনসিসিতে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কর্নেল (অব.) আব্দুল বাতেন এমপি, ব্যারিস্টার মীর আহমেদ বিন কাসেম আরমান এমপি, ডাকসু ভিপি সাদিক কায়েম, জকসু ভিপি রিয়াজুল ইসলাম, জাকসু জিএস মাজহারুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা।

সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দীন মানিক, মহানগর কর্মপরিষদ সদস্য ও পল্লবী জোন পরিচালক নাসির উদ্দিন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, মিরপুর-কাফরুল ও পল্লবী অঞ্চলের থানা আমির, বিভাগীয় সদস্য, ছাত্রনেতা, শ্রমিক নেতা ও যুব বিভাগের দায়িত্বশীলরা। প্রেস বিজ্ঞপ্তি