জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজার ৪১৩ মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।
জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৩ হাজর ৪১৩ মামলায়, ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪ লাখ ৬১ হাজার ৪২২ মামলায় ও ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলে ৪ হাজার ৬৪৫ মামলায় সরকারি খরচায় আইনি সহায়তা দেয়া হয়েছে।
প্রতিবেদনে আরো বলা হয়, সব মিলিয়ে সরকারি খরচে ৪ লাখ ৬৯ হাজার ৪৮০ মামলায় আইনি সহায়তা দেয়া হয়েছে। সরকার খরচায় ৫ লাখ ৮৪ হাজার ৪৫৯ জনকে আইনি পরামর্শ সেবা দেয়া হয়েছে।
দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচার প্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচে এসব সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়। সূত্র : বাসস



