জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতির অভিযোগে মামলা, ৫ জনকে শোকজ

গত ২৬ এপ্রিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নজরে এসেছে যে, রূপনগর ১৯/২ এলাকার ৯/১ নম্বর পুনর্বাসন নথিটি জাল জালিয়াতির মাধ্যমে আমমোক্তার দলিল গ্রহণ করে সম্পাদিত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ
জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ |সংগৃহীত

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতির অভিযোগে মামলা দায়ের এবং পাঁচজনকে শোকজ করা হয়েছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ২৬ এপ্রিল জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নজরে এসেছে যে, রূপনগর ১৯/২ এলাকার ৯/১ নম্বর পুনর্বাসন নথিটি জাল জালিয়াতির মাধ্যমে আমমোক্তার দলিল গ্রহণ করে সম্পাদিত হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের পাঁচ কর্মচারীকে শোকজ করা হয়েছে। একইসাথে এ ঘটনার সাথে সংশ্লিষ্ট বহিরাগত চারজনকে আসামি করে নথি সংরক্ষণকারী জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের হিসাব সহকারী মো: জাহিদুল হুদা শাহবাগ থানায় একটি মামলা দায়ের করেছেন।

বিষয়টি তদন্তাধীন থাকায় অভিযুক্তদের নাম এই মুহূর্তে প্রকাশ করা হলো না। বাসস