ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬০, মামলা ৪৯

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৯, লালবাগ বিভাগে ৩৩, ওয়ারী বিভাগে ৫৭ , মতিঝিল বিভাগে ৫৬, তেজগাঁও বিভাগে ৬২, মিরপুর বিভাগে ১২৬, গুলশান বিভাগে ৩৪, উত্তরা বিভাগে ৪৭ ও গোয়েন্দা বিভাগে ছয়জন রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
নয়া দিগন্ত

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগে ৩৯, লালবাগ বিভাগে ৩৩, ওয়ারী বিভাগে ৫৭ , মতিঝিল বিভাগে ৫৬, তেজগাঁও বিভাগে ৬২, মিরপুর বিভাগে ১২৬, গুলশান বিভাগে ৩৪, উত্তরা বিভাগে ৪৭ ও গোয়েন্দা বিভাগে ছয়জন রয়েছে।

এ সময় তাদের কাছ থেকে ১২ হাজার ৮৪ পিস ইয়াবা, ১২০ গ্রাম গাঁজা, ১০০ বোতল এস্কাফ সিরাফ ও নগদ ৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়।

এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সূত্র : বাসস