কাতারের সাবেক আমিরের ইন্তেকালে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক

কাতারের সাবেক আমির ও বাংলাদেশের অকৃত্রিম বন্ধু শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে আজ বুধবার দেশজুড়ে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
কাতারের সাবেক আমিরের ইন্তেকালে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে
কাতারের সাবেক আমিরের ইন্তেকালে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে |সংগৃহীত

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির ইন্তেকালে আজ বুধবার বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

গতকাল মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনে জানায়, এ উপলক্ষে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশে বাংলাদেশের সব মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

সেখানে আরো বলা হয়, আধুনিক কাতারের অন্যতম স্থপতি, বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশীদের একজন অকৃত্রিম বন্ধু এবং দেশটির সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি এ বছরের ১২ জুলাই ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখার পাশাপাশি মরহুমের রূহের মাগফিরাত কামনায় দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

এছাড়া, অন্যান্য ধর্মীয় উপাসনালয়েও তার জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে।

সূত্র : বাসস