প্রধানমন্ত্রী সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি, দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিটিভি থেকে ভাষণটি একযোগে সম্প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন
প্রধানমন্ত্রী তারেক রহমান জাতির উদ্দেশে ভাষণ দেবেন |ইন্টারনেট

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ সন্ধ্যা সাড়ে ৬টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি তার প্রথম জাতীয় ভাষণ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে। পাশাপাশি, দেশের সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে বিটিভি থেকে ভাষণটি একযোগে সম্প্রচারের জন্য অনুরোধ জানানো হয়েছে।

সূত্র : বাসস