অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের আকাশপথে ভ্রমণে সরকারের নির্দেশনা

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

নয়া দিগন্ত অনলাইন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার |সংগৃহীত

সরকারের অতিরিক্ত সচিব ও সমপর্যায়ের কর্মকর্তাদের আকাশপথে সুলভ শ্রেণিতে ভ্রমণের নির্দেশনা দিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-১ থেকে এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

আদেশে বলা হয়েছে, অর্থ বিভাগ থেকে ২০১২ সালের ৯ অক্টোবর ২২১ (১০০০) নম্বর অফিস স্মারকের মাধ্যমে জারিকৃত ‘সরকারি কাজে বিদেশ ভ্রমণকালে বৈদেশিক মুদ্রায় প্রাপ্য ভ্রমণ ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা’ সংক্রান্ত অনুচ্ছেদ ২১(খ)-এ যাই থাকুক না কেন, সরকারের আর্থিক ব্যয় সংকোচনের লক্ষ্যে সরকারের অতিরিক্ত সচিব/সমপর্যায়ভুক্ত সরকারি বা স্বায়ত্তশাসিত বা স্ব-শাসিত বা সংবিধিবদ্ধ বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সকল কর্মকর্তাকে আকাশপথে বিদেশ ভ্রমণকালে বিজনেস বা ক্লাব বা এক্সিকিউটিভ শ্রেণির পরিবর্তে পুনরায় আদেশ না দেয়া পর্যন্ত নির্দেশক্রমে সুলভ শ্রেণিতে (ইকোনমি ক্লাস) ভ্রমণের নির্দেশ দেয়া হলো। বাসস