পাকিস্তানকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে স্পিকারের অভিনন্দন

দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে আজ পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম |ফাইল ছবি

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম টেস্টে পাকিস্তান ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।

বুধবার (২০ মে) জাতীয় সংসদ সচিবালয় থেকে এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিনে আজ পাকিস্তানকে ৭৮ রানে হারিয়েছে স্বাগতিক বাংলাদেশ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। বাসস