ঢাকা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল সমর্থিত আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে ঢাকার জনসন রোডে এক কনভেশন হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের প্রধান উপদেষ্টা এটিএম আজহারুল ইসলাম এমপি বলেন, ‘যারা সরকারের ফরমায়েশি রায় দিয়ে বিচার বিভাগকে কলঙ্কিত করেছে তাদের বিচার হতে হবে’।
তিনি বলেন, ‘আমরা পরির্বতন চাই। সেই পরিবর্তন আইন অঙ্গন থেকে শুরু হতে হবে। খয়রুল হকের মতো বিচারক জনগণ আর চায় না। যারা বিচারকের চেয়ারে বসে অন্য দেশের প্রতি আনুগত্যশীল এবং সরকারের ফরমায়েশি রায় দিয়ে বিচার ব্যবস্থাকে কলঙ্কিত করেছে তাদের উত্তরসূরীদের বিচারকের চেয়ারে জাতি দেখতে চায় না। স্বাধীন, সার্বভৌম বাংলাদেশকে যারা স্বীকার করে, এ দেশের জনগণকে যারা ভালোবাসে, জনগণের কাছে যাদের দায়বদ্ধতা রয়েছে জনগণ এমন বিচারপতিদের বিচারকের চেয়ারে দেখতে চায়। ন্যায় বিচার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অপরিসীম।’
তিনি আরো বলেন, আমার জানামতে সবুজ প্যানেল ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় নিয়োজিত। তাই আইনজীবী সমিতির নেতৃত্বে সবুজ প্যানেলের সদস্যরা নির্বাচিত হলে মানুষ ন্যায় বিচার পাবে।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ঢাকা জজকোর্ট শাখার সভাপতি অ্যাডভোকেট আব্দুর রশিদের সভাপতিত্বে এবং বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুর রাজ্জাকের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা আতিকুর রহমান, ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের উপদেষ্টা সারজিস আলম, ন্যাশনাল ল’ইয়ার্স অ্যালায়েন্সের মূখ্য সংগঠক অ্যাডভোকেট শাকিল আহমেদ, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা ব্যারিস্টার নজরুল ইসলাম, বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের উপদেষ্টা আব্দুর রহমান, অ্যাডভোকেট সাইফুর রহমান, অ্যাডভোকেট এম ইউসুফ আলী, অ্যাডভোকেট সামছুজ্জামান, অ্যাডভোকেট মো: রোকন রেজা শেখ, অ্যাডভোকেট শাহ মাহফুজুল হক, অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, জকসু ভিপি মো: রিয়াজুল ইসলাম প্রমুখ।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট মো: জসীম উদ্দীন সরকার আইনজীবী ঐক্য পরিষদ সবুজ প্যানেলের প্রার্থীদের পরিচয় তুলে ধরেন।
তিনি জানান, সবুজ প্যানেলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট এস.এম কামাল উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি পদপ্রার্থী মো: শহিদুল ইসলাম, সহ-সভাপতি পদপ্রার্থী মো: লুৎফুর রহমান আজাদ, সেক্রেটারি পদপ্রার্থী মো: আবু বাক্কার সিদ্দিক, ট্রেজারার পদপ্রার্থী মো: আজমত হোসেন, সিনিয়র সহকারী জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী মো: শাহীন আখতার, সহকারী জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী মো: মেহেদী হাসান ভূঁইয়া, লাইব্রেরি সেক্রেটারি পদপ্রার্থী মো: শাহাদাত হোসেন, সাংস্কৃতিক বিষয়ক সেক্রেটারি পদপ্রার্থী বিলকিস আক্তার, অফিস সেক্রেটারি পদপ্রার্থী আব্দুর রাজ্জাক মন্ডল, ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী বাবুল আখতার বাবু, সমাজ কল্যাণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ শাহজাহান মোল্লা, তথ্য ও যোগাযোগ সম্পাদক পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান।
এছাড়াও প্যানেলে সদস্য পদপ্রার্থী যথাক্রমে দিলরুবা আক্তার সুবর্ণা, বেলাল হোসাইন, জহিরুল ইসলাম, কাউসার আহমেদ, মো: কাইয়ুম হোসেন (নয়ন), মো: মহসীন, মো: ওমর ফারুক, মো: শাহ আলম, মো: ইউনূস ও মোশাররফ হোসাইন। প্রেস বিজ্ঞপ্তি


