মান্ডায় হাফেজ সাইফুল হত্যার দেড় মাসেও গ্রেফতার হয়নি কেউ

নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবার

এ অবস্থায় সাইফুল হত্যায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের পরিবারের সদস্যরা।

নিজস্ব প্রতিবেদক
অবিলম্বে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দানিয়েছে পরিবারটি
অবিলম্বে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দানিয়েছে পরিবারটি |ছবি : নয়া দিগন্ত

রাজধানীর মান্ডা এলাকার হাফেজ সাইফুল ইসলাম হত্যার দেড়মাস পার হলেও এখনো কেউ গ্রেফতার হয়নি। উল্টো মামলার আসামিদের হুমকিতে নিরাপত্তহীনতায় ভুগছে নিহতের পরিবার। এজন্য অবিলম্বে আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দানিয়েছেন পরিবারটির সদস্যরা।

রোববার (১২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান নিহতের বোন রাফিজা আক্তার। এ সময় তার স্ত্রী, মা বোনসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে রাফিজা আক্তার জানান, তার ছোট ভাই সাইফুল ইসলাম (৩২) কোরআনের হাফেজ। সচেতন নাগরিক হিসেবে দীর্ঘদিন যাবত মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে মাদকদ্রব্য অধিদফতরের সহযোগিতায় এলাকায় প্রতিবাদ করতো। মাদকদ্রব্য অধিদফতরের সহায়তা করার কারণে হাফেজ সাইফুলের জীবনে নেমে আসে এই নির্মম মৃত্যু।

তিনি জানান, পূর্ব শত্রুতার জেরে স্থানীয় সন্ত্রাসীরা সাইফুলকে নির্মমভাবে নির্যাতন করে। দেশীয় অস্ত্রসহ হামলায় আহতের নয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত সাইফুল ইসলাম তার পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি ছিল। তার স্ত্রী কোহিনুর এবং আট বছরের একটি ছেলে মিনহাজুল ইসলাম ১০ পারা কোরআনের হাফেজ। মা মনোয়ার বেগম (৬৫) আজ চিকিৎসার অভাবে মৃত্যুশষ্যায়।

এ ঘটনায় থানায় মামলা হলেও গ্রেফতার হয়নি আসামি কোনো আসামি। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। এ অবস্থায় সাইফুল হত্যায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন নিহতের পরিবারের সদস্যরা।