সমাজকল্যাণ মন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য কাউকে কোনো তদবির করতে হবে না

গত ফ্যাসিস্ট সরকার বাজেট ঘোষণা করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে, লুটপাট করেছে। দেশের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আর বর্তমান সরকারের অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন, সেটি বাস্তবায়িত হবে স্বচ্ছতার সাথে। এখানে লুটপাট তো দূরের কথা, কেউ এসব চিন্তাও করতে পারবে না।

নিজস্ব প্রতিবেদক

Location :

Dhaka City
সংসদে মহিলা, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন
সংসদে মহিলা, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন |নয়া দিগন্ত

মহিলা, শিশু ও সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গত ফ্যাসিস্ট সরকার বাজেট ঘোষণা করে দেশের অর্থ বিদেশে পাচার করেছে, লুটপাট করেছে। দেশের ব্যাংক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। আর বর্তমান সরকারের অর্থমন্ত্রী যে বাজেট ঘোষণা করেছেন, সেটি বাস্তবায়িত হবে স্বচ্ছতার সাথে। এখানে লুটপাট তো দূরের কথা, কেউ এসব চিন্তাও করতে পারবে না।

রোববার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৭তম দিনে বাজেট আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে। এটি তিনশ’ আসনেই দেয়া হবে। এ ক্ষেত্রে কাউকে কোনো তদবির করতে হবে না। বাড়িতে বাড়িতে গিয়ে যারা এই কার্ড প্রাপ্য, তাদের প্রদান করা হবে। সংসদ সদস্যরা শুধু মনিটরিং করবেন।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, প্রস্তাবিত বাজেটে বিদ্যুৎ খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে। এ বাজেট স্বপ্ন নয়, বাস্তবায়নযোগ্য।

বাজেট আলোচনায় বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। এরপর বক্তব্য রাখেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।