বাঙালির আত্মপরিচয় ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে : সংস্কৃতিমন্ত্রী

‘সংস্কৃতি হলো একটি জাতির দর্পণ। এর আলোকে আমাদের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে।’

নয়া দিগন্ত অনলাইন
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী |সংগৃহীত

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, বাঙালির আত্মপরিচয় ও সংস্কৃতিকে বিশ্ব দরবারে তুলে ধরতে হবে।

তিনি বলেন, সংস্কৃতি হলো একটি জাতির দর্পণ। এর আলোকে আমাদের সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য এবং জুলাই আন্দোলনের চেতনাকে ধারণ করে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটাতে হবে।

শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অপসংস্কৃতির ভিড়ে তরুণ প্রজন্মকে দেশীয় সংস্কৃতির প্রতি আকৃষ্ট করতে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-সহ সকল সাংস্কৃতিক সংগঠনকে একযোগে কাজ করতে হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

তিনি কুমিল্লার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রশংসা করেন এবং তৃণমূল পর্যায়ে শিল্পকলার চর্চা আরো বেগবান করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

জাসাস কুমিল্লা মহানগর শাখা এবং কুমিল্লার সর্বস্তরের শিল্পী ও সাংস্কৃতিক সংগঠনের যৌথ উদ্যোগে এ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাসাস কুমিল্লা মহানগর শাখার সভাপতি ডা: আফশান আনিসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) সাবিনা আলম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাসাস কুমিল্লা মহানগর সাধারণ সম্পাদক শহীদুল হক সোহেল। বাসস