বাজেটে বিড়ির দাম বাড়ছে না

‘বাজেটে বিড়ি ক্ষেত্রে মূল্য এবং করহার আগের বছরের মতো অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় সংসদে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী
জাতীয় সংসদে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী |সংগৃহীত

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে জানিয়েছেন, আগামী অর্থবছরের বাজেটে বিড়ির মূল্য ও করহার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অর্থাৎ আগামী অর্থবছরে বিড়ির দাম বাড়বে না।

সংসদে মঙ্গলবার (৯ জুন) প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সংরক্ষিত নারী আসনের সদস্য রাশেদা বেগম হীরার প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

রাশেদা বেগম হীরা জানতে চান, তামাকের ওপর সুনির্দিষ্ট হারে কর বৃদ্ধি যেমন বিড়ির খুচরা মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং এক শতাংশ স্বাস্থ্য উন্নয়ন সারচার্জ বহাল রেখে ২০ শলাকা বিড়ির খুচরা মূল্য আরো বৃদ্ধি করে অধিক সম্পূরক শুল্ক এবং সুনির্দিষ্ট কর আরোপ করবেন কিনা?

জবাবে অর্থমন্ত্রী বলেন, বাজেটে বিড়ি ক্ষেত্রে মূল্য এবং করহার আগের বছরের মতো অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বাসস