রাষ্ট্রপতি নির্বাচন

মির্জা ফখরুলের মনোনয়নপত্র বৈধ

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করা হয়েছে।

বিশেষ সংবাদদাতা
নির্বাচন ভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধতা ঘোষণা করেন সিইসি
নির্বাচন ভবনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধতা ঘোষণা করেন সিইসি |নয়া দিগন্ত

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার।

রোববার (১৬ আগস্ট) আগারগাঁওস্থ নির্বাচন ভবনে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ ঘোষণা করেন ‘নির্বাচনি কর্তা’ হিসেবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। এর আগে ১৮ আগস্ট বিকেল ৪টায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়।

পরে ব্রিফিংএ বিএনপির জাতীয় স্থায়ী কমিটি, সদস্য ও এমপি গয়েশ্বর চন্দ্র রায় বলেন, রাষ্ট্রপতি নির্বাচন ইস্যুতে প্রচলিত সংবিধান অনুযায়ী চলবে বিএনপি। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধনের বিষয়ে সংসদে পরে আলোচনা হতে পারে, রাষ্ট্রপতি নির্বাচনের পূর্বে নয়।

ইসি সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন কমিশন অলি আহমদের দু’টি মনোনয়নপত্র পেয়েছে। মির্জা ফখরুল ইসলামের মনোনয়নপত্র একটি। নির্বাচনী কর্তা মনোনয়নপত্র পরীক্ষা করে তাদের দুজনকেই বৈধ প্রার্থী ঘোষণা করেছেন। ১৮ আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়। ২০ আগস্ট ভোট হবে।