আন্তর্জাতিক গণতন্ত্র দিবস মঙ্গলবার

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ২০২৬ উপলক্ষে জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সমৃদ্ধ করা, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং আরো শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক সমাজ গড়ে তোলা সম্ভব।

নয়া দিগন্ত অনলাইন
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস
আন্তর্জাতিক গণতন্ত্র দিবস |সংগৃহীত

আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আগামীকাল ‘আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ২০২৬’ পালন করা হবে।

দিবসটি উদযাপনে সরকার এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে।

আন্তর্জাতিক গণতন্ত্র দিবস ২০২৬ উপলক্ষে জাতিসঙ্ঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করার গুরুত্বের ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, এর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে সমৃদ্ধ করা, পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং আরো শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিস্থাপক সমাজ গড়ে তোলা সম্ভব।

সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় বৈচিত্র্যময় মতামতের সমন্বয় ঘটিয়ে কীভাবে ‘আলোচনা-ভিত্তিক গণতন্ত্র’ জনগণের সক্রিয় অংশগ্রহণ ও মালিকানাবোধকে জোরদার করতে পারে-তা তুলে ধরতে জাতিসঙ্ঘ সদরদফতরে মঙ্গলবার একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। যৌথ আয়োজক ‘ইউনাইটেড নেশন্স ডেমোক্রেসি ফান্ড’ এবং ‘ইউনাইটেড নেশন্স অফিস ফর পার্টনারশিপস’।

অনুষ্ঠানে বিশ্বজুড়ে ‘নাগরিক সমাবেশ’-এর অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হবে। পাশাপাশি অংশগ্রহণ, সংলাপ ও অন্তর্ভুক্তির মাধ্যমে কীভাবে মানুষের আস্থা বাড়ানো এবং আরো জনমুখী, জবাবদিহিমূলক ও কার্যকর শাসনব্যবস্থা গড়ে তোলা যায়, তা তুলে ধরা হবে।

শাসনব্যবস্থা এমন অর্থবহ সুযোগ তৈরি করতে পারে, যার মাধ্যমে মানুষ তাদের জীবনকে প্রভাবিত করে এমন সিদ্ধান্ত গ্রহণে ভূমিকা রাখতে পারে। সংলাপ, সহযোগিতা এবং ভিন্নমত ও দৃষ্টিভঙ্গি বোঝার মাধ্যমে এমন একটি ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব, যেখানে কেউ পিছিয়ে থাকবে না। বাসস