পল্লবীতে অস্ত্রসহ শীর্ষ ৪ সন্ত্রাসী গ্রেফতার

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সাচু বিশ্বাস, এসআই জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে দুলাল, রুবেল ও মৃদুলকে গ্রেফতার করেন। একই রাতে আরেকটি অভিযানে এসআই সাচু বিশ্বাস ও এসআই তোহাকুল ইসলামের নেতৃত্বে শামীম হোসেন পলুকে গ্রেফতার করা হয়।

নিজস্ব প্রতিবেদক
পল্লবীতে অস্ত্রসহ গ্রেফতার হওয়া শীর্ষ ৪ সন্ত্রাসী
পল্লবীতে অস্ত্রসহ গ্রেফতার হওয়া শীর্ষ ৪ সন্ত্রাসী |নয়া দিগন্ত

ঢাকার পল্লবীতে বিশেষ অভিযান চালিয়ে আশিক গ্রুপের চার সদস্যকে গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ।

সোমবার (৬ জুলাই) রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন মো: দুলাল হোসেন (৩২), কামাল হোসেন রুবেল (৩০), মৃদুল সরকার (২০) এবং শামীম হোসেন পলু (২৭)।

পুলিশ জানায়, রাত সাড়ে ১০টার দিকে পল্লবী থানার উপ-পরিদর্শক (এসআই) সাচু বিশ্বাস, এসআই জাহাঙ্গীর আলম ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে দুলাল, রুবেল ও মৃদুলকে গ্রেফতার করেন। একই রাতে আরেকটি অভিযানে এসআই সাচু বিশ্বাস ও এসআই তোহাকুল ইসলামের নেতৃত্বে শামীম হোসেন পলুকে গ্রেফতার করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার দুলাল হোসেনের বিরুদ্ধে পল্লবী থানায় মাদক, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা ও অন্যান্য অভিযোগে মোট আটটি মামলা রয়েছে।

কামাল হোসেন রুবেলের বিরুদ্ধে পল্লবী, খিলক্ষেত, কোতোয়ালি ও মিরপুর মডেল থানায় মাদক, নারী ও শিশু নির্যাতন, ছিনতাই, ডাকাতির প্রস্তুতি, হত্যাচেষ্টা ও অন্যান্য অভিযোগে আটটি মামলা রয়েছে।

এছাড়া শামীম হোসেন পলুর বিরুদ্ধে পল্লবী থানায় মাদক, চুরি এবং ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে ছয়টি মামলা রয়েছে।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।