যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৯

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদের মধ্যে তিনজনকে পরোয়ানামূলে, তিনজনকে মোবাইল কোর্ট মোতাবেক এবং তিনজনকে পুরাতন মামলায় গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নয়া দিগন্ত অনলাইন
নয়া দিগন্ত

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে নয়জনকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

মঙ্গলবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। এর আগে, সোমবার থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো: মহিউদ্দিন কাজল (৩৫), মো: সেলিম (৩৫), মোসা: আমেন (২৩), জামিরুল ইসলাম (৩৪), হিরা ওরফে চাঁদ (২৭), মো: আকাশ ওরফে মোহন (৩২), মো: আলী হোসেন (১৯), মেনন আহমেদ (২২) ও মো: জাহিদ মিয়া (৩০)।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, এদের মধ্যে তিনজনকে পরোয়ানামূলে, তিনজনকে মোবাইল কোর্ট মোতাবেক এবং তিনজনকে পুরাতন মামলায় গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সূত্র : বাসস