২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিল্প মন্ত্রণালয়ের জন্য এক হাজার ৬৯২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে পরিচালন খাতে ৩৬১ কোটি দুই লাখ টাকা এবং উন্নয়ন খাতে এক হাজার ৩৩০ কোটি ৮৮ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে নতুন অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাব পেশ করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
২০২৫-২৬ অর্থবছরে এ খাতে বাজেটের পরিমাণ ছিল এক হাজার ৮৯১ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে হয় এক হাজার ৫৮২ কোটি টাকা।
২০২৬-২৭ অর্থবছরের জন্য নয় লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট এবং দেশের ৫৪তম বাজেট। বাসস



