নির্বাচনের পরিবেশ নিয়ে কমনওয়েলথ প্রতিনিধিদল প্রধানের সন্তোষ প্রকাশ

আকুফো-আদ্দো জানান, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং তিনি এতে খুবই সন্তুষ্ট।

নয়া দিগন্ত অনলাইন
ভোট গ্রহণের কার্যক্রম সরেজমিনে দেখেন কমনওয়েলথ প্রতিনিধিদলের প্রধান উইলিয়াম নানা আকুফো-আদ্দো
ভোট গ্রহণের কার্যক্রম সরেজমিনে দেখেন কমনওয়েলথ প্রতিনিধিদলের প্রধান উইলিয়াম নানা আকুফো-আদ্দো |বাসস

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন কমনওয়েলথ নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ও ঘানার সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম নানা আকুফো-আদ্দো।

আজ বৃহস্পতিবার রাজধানীর একটি ভোটকেন্দ্র পরিদর্শন শেষে তিনি এই প্রতিক্রিয়া জানিয়েছেন।

রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল কেন্দ্রে ভোট গ্রহণের কার্যক্রম সরেজমিনে দেখার পর কমনওয়েলথ প্রতিনিধিদলের প্রধান সন্তোষ প্রকাশ করেন।

আকুফো-আদ্দো জানান, এখন পর্যন্ত ভোটের পরিবেশ অত্যন্ত চমৎকার এবং তিনি এতে খুবই সন্তুষ্ট।

তিনি জানান, কেন্দ্রটিতে তিনি শান্তিপূর্ণভাবে ভোট দিতে দেখেছেন। দেশের অন্যান্য স্থানেও ভোট গ্রহণের এই প্রক্রিয়া সারাদিন শান্তিপূর্ণ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ঘানার সাবেক প্রেসিডেন্ট উইলিয়াম নানা আকুফো-আদ্দোর নেতৃত্বে কমনওয়েলথ নির্বাচনী প্রতিনিধিদলটি বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করছে।

সূত্র : বাসস