প্রস্তাবিত ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৮২৫ কোটি ৭৫ লাখ টাকা। এর মধ্যে পরিচালন খাতে ৪৮৪ কোটি ৯১ লাখ এবং উন্নয়ন খাতে ৩৪০ কোটি ৮৪ লাখ টাকা।
২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ৭৫৩ কোটি টাকা বরাদ্দ দেয়ার প্রস্তাব করা হয়েছিল।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে নয় লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করা হয়। জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। দেশের ইতিহাসে এবারই সবচেয়ে বড় বাজেট ঘোষণা হয়েছে। বাসস



