শিল্পকলায় বৃহস্পতিবার নজরুলের ‘লেটোগান ও কবিগান’

নজরুল বর্ষ উদযাপনের ধারাবাহিকতায়, জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

নয়া দিগন্ত অনলাইন
নজরুলের লেটোগান ও কবিগানের অনুষ্ঠান
নজরুলের লেটোগান ও কবিগানের অনুষ্ঠান |সংগৃহীত

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যায় নজরুলের ‘লেটোগান ও কবিগান’-এর আসর বসবে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায়।

নজরুল বর্ষ উদযাপনের ধারাবাহিকতায়, জাতীয় সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠানটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা: জাহেদ উর রহমান।

সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করবেন একাডেমির মহাপরিচালক রেজাউদ্দিন স্টালিন এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। বাসস