সমাজকল্যাণ মন্ত্রণালয়

সরকারি উদ্যোগে বিনা পয়সায় ফ্যামিলি কার্ড প্রদান করা হবে

‘এ ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য দালাল বা অন্য কোনো মাধ্যমে আর্থিক লেনদেন করা বেআইনি। কেউ যদি এ ধরনের বেআইনি কাজে জড়িত থাকে, তাকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধরিয়ে দেয়ার জন্য সকলের কাছে অনুরোধ করা হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
সমাজকল্যাণ মন্ত্রণালয়
সমাজকল্যাণ মন্ত্রণালয় |নয়া দিগন্ত গ্রাফিক্স

ফ্যামিলি কার্ড বর্তমান সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি। এ কর্মসূচি বাস্তবায়নে বর্তমান সরকার বদ্ধপরিকর।

ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে এবং সরকারি উদ্যোগে বিনা পয়সায় প্রদান করা হবে। এ ফ্যামিলি কার্ড পাওয়ার জন্য দালাল বা অন্য কোনো মাধ্যমে আর্থিক লেনদেন করা বেআইনি। কেউ যদি এ ধরনের বেআইনি কাজে জড়িত থাকে, তাকে আইন প্রয়োগকারী সংস্থার কাছে ধরিয়ে দেয়ার জন্য সকলের কাছে অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সমাজকল্যাণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাসস