সরকারি কর্মচারীদের সময়মতো অফিসে উপস্থিত ও ত্যাগের নির্দেশ

সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’-এর নির্দেশ মোতাবেক সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সচিবালয়
সচিবালয় |ইন্টারনেট

সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নির্ধারিত সময়ে অফিসে উপস্থিত হওয়া এবং অফিস ত্যাগ করার নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

আজ মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের জ্যেষ্ঠ সচিব অথবা সচিব, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসককে এ নির্দেশনা-সম্বলিত চিঠি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, ‘সরকারি কর্মচারী (নিয়মিত উপস্থিতি) বিধিমালা, ২০১৯’ এবং ‘সচিবালয় নির্দেশমালা, ২০২৪’-এর নির্দেশ মোতাবেক সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীর নির্ধারিত সময় অনুযায়ী অফিসে উপস্থিতি ও প্রস্থানের বাধ্যবাধকতা রয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অধীন দফতর কিংবা সংস্থাকে এ বিষয়ে নির্দেশনা দেয়ার জন্য অনুরোধ জানিয়ে চিঠিতে বলা হয়, মাঠ পর্যায়ের সব অফিসের কর্মকর্তা ও কর্মচারীদের সাপ্তাহিক বা অন্যান্য ছুটির দিনে নিজ নিজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে কর্মস্থল ত্যাগ করতে হবে।

সূত্র : ইউএনবি