বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি মো: আব্দুল বাতেন ও তার স্ত্রী নূরজাহান আক্তার হীরার দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
বুধবার (২৩ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দু’টি আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো: জাকির হোসেন গালিব এ আদেশ দেন।
আবেদনে বলা হয়েছে, আসামি মো: আব্দুল বাতেন ও তার স্ত্রী নূরজাহান আক্তার হীরার বিরুদ্ধে ঘুষ গ্রহণসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাত পূর্বক নিজ নামে ও পরিবারের সদসাদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ তদন্তের নিমিত্ত তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে, আসামি মো: আব্দুল বাতেন ও তার স্ত্রী নূরজাহান আক্তার হীরা দেশত্যাগ করার চেষ্টা করছেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে মো: আব্দুল বাতেন ও তার স্ত্রী নূরজাহান আক্তার হীরার বিদেশ গমন রহিত করা আবশ্যক। আদালত আবেদন মঞ্জুর করে আদেশ দেন। বাসস



