সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (চেম্বার জজ আদালতসহ) সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্টের কার্যক্রম স্থগিত করা হয়েছে।
এর আগে, সুপ্রিম কোর্ট প্রশাসনের এক সিদ্ধান্তে গত দুই সপ্তাহের বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়ালি বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব স্বাক্ষরিত গত ৩ মে তারিখে দেয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ে নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (চেম্বার জজ আদালতসহ) সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার ভার্চুয়াল কোর্টের কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত করা হলো।’
বাংলাদেশের প্রধান বিচারপতির আদেশক্রমে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।



