আপিলও খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল মুন্সী

কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে করা লিভ টু আপিল খারিজ হওয়ায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আর অংশ নিতে পারবেন না। ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল থাকল।

নয়া দিগন্ত অনলাইন
মঞ্জুরুল আহসান মুন্সী
মঞ্জুরুল আহসান মুন্সী |ফাইল ছবি

প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি অংশ নিতে পারছেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।

রোববার (১ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ মঞ্জুরুল আহসান মুন্সীর লিভ ‍টু আপিল খারিজ করেন।

শুরুতে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বৈধ ঘোষণা করলেও ঋণখেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের জন্য নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক ও ১১ দলের ওই আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ। সেই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি নির্বাচন কমিশন মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। কমিশনের এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন মঞ্জুরুল আহসান মুন্সী। তবে গত ২১ জানুয়ারি হাইকোর্ট সেই রিট সরাসরি খারিজ করে দিলে তিনি আপিল বিভাগে আবেদন করেন।

বৃহস্পতিবার মঞ্জুরুল আহসান মুন্সীর লিভ টু আপিলের ওপর শুনানি শেষ হয়। রোববার সকালে আপিল বিভাগ তার রায় ঘোষণা করেন।