ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির তথ্য ডিজিটালাইজ করতে ও জনসাধারণ যাতে এই তথ্য সহজে পেতে পারেন সে প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।
রোববার এ সংক্রান্ত রিটের শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুল জারি করে আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন রিটকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার।
রিটকারী আইনজীবী বলেন, বিবাদীদের আগামীর চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে। গত ৩০ জুলাই জনস্বার্থে হাইকোর্টে রিটটি করা হয়।
সূত্র : বাসস



