জুলাই-আগস্ট গণহত্যা

সাবেক এমপি ফজলে করিম ট্রাইব্যুনালে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
সাবেক এমপি ফজলে করিম ট্রাইব্যুনালে
সাবেক এমপি ফজলে করিম ট্রাইব্যুনালে |সংগৃহীত

জুলাই-আগস্টে আন্দোলন নির্মূলে চট্টগ্রামে গণহত্যা মামলায় সাবেক এমপি এ বি এম ফজলে করিমকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আজ সোমবার সকাল ১০টার দিকে প্রিজনভ্যানে করে কারাগার থেকে ট্রাইব্যুনালে তাকে হাজির করা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

এর আগে গত ১৬ ফেব্রুয়ারি জুলাই-আগস্ট গণহত্যার মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

ওইদিন ট্রাইব্যুনালের কাছে ফজলে করিম চৌধুরীকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আবেদন করেন প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান। তার এই আবেদন মঞ্জুর করেন ট্রাইব্যুনাল।