জিয়াউলের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে ট্রাইব্যুনালের আদেশ ১৪ জানুয়ারি

প্রসিকিউশন পক্ষে অভিযোগ গঠন চেয়ে এবং আসামিপক্ষের অব্যাহতির আবেদন শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদেশের এ দিন ধার্য করেন। এ সময় জিয়াউল আহসান ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
জিয়াউল আহসান
জিয়াউল আহসান |ইন্টারনেট

গুম করে শতাধিক মানুষ খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশ আগামী ১৪ জানুয়ারি।

প্রসিকিউশন পক্ষে অভিযোগ গঠন চেয়ে এবং আসামিপক্ষের অব্যাহতির আবেদন শুনানি শেষে আজ বৃহস্পতিবার বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদেশের এ দিন ধার্য করেন। এ সময় জিয়াউল আহসান ট্রাইব্যুনালে হাজির ছিলেন।

ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। অন্যদিকে জিয়াউল আহসানের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী।

গত ১৭ ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের পর, তা উপস্থাপন করে তিনটি অভিযোগ আমলে নেয়ার আবেদন করেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। পরে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে আদেশ দেন।

সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে গত বছরের আগস্টের মাঝামাঝি রাজধানীর খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়।

তিনি ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক ছিলেন।

সূত্র : বাসস