সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে ৩৩৯২ মামলায় সরকারি খরচে আইনি সহায়তা

আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
সুপ্রিম কোর্ট
সুপ্রিম কোর্ট |সংগৃহীত

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের সরকারি খরচে তিন হাজার ৩৯২ টি মামলায় আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ২০০৯ সাল থেকে ২০২৬ সালের মার্চ পর্যন্ত লিগ্যাল এইডের সামগ্রিক কার্যক্রমের বিস্তারিত তথ্য এতে তুলে ধরা হয়।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড-এর যাত্রা শুরু হয়।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড এর মাধ্যমে তিন হাজার ৩৯২টি মামলায় সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে।

এর মধ্যে নিষ্পত্তি হয়েছে দুই হাজার ৩৩২টি মামলা। শুরু থেকে ২০২৬ সালের মার্চ মাস পর্যন্ত মোট ৩০ হাজার ৪৭৪ জন এ অফিসের মাধ্যমে সেবা পেয়েছেন।

আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হচ্ছে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে। বাসস