চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার মামলায় সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
রোববার (১০ মে) হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দিয়েছেন।
একইসাথে তার বিরুদ্ধে করা পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুরসহ পৃথক আরো চারটি মামলায় জামিন আবেদনের ওপর রায়ের দিন পিছিয়ে সোমবার নির্ধারণ করেছেন হাইকোর্ট।
হত্যা মামলাসহ এই পাঁচটি মামলায় চিন্ময় দাস বিচারিক আদালতে জামিন পাননি। পরে গত বছর হাইকোর্টে আবেদন করেন।
এর আগে, এসব মামলায় তাকে কেন জামিন দেয়া হবে না জানতে চেয়ে রুল দিয়েছিল হাইকোর্ট।
পরে রায়ের দিন ঠিক করেছিল হাইকোর্ট।
২০২৪ সালের নভেম্বর মাসে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে চট্টগ্রামের আদালতে হাজির করা হলে সেদিন সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ নিহত হন।



