আইসিটি’র এক প্রসিকিউটরকে অব্যাহতি, ২ জনকে নিয়োগ

আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (জিপি-পিপি) সানা মো: মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই অব্যাহতি ও নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আইন মন্ত্রণালয়
আইন মন্ত্রণালয় |নয়া দিগন্ত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) একজন প্রসিকিউটরকে অব্যাহতি দেয়া হয়েছে এবং নতুন দু’জন প্রসিকিউটর নিয়োগ দেয়া হয়েছে।

আজ সোমবার আইন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (জিপি-পিপি) সানা মো: মাহরুফ হোসাইন স্বাক্ষরিত পৃথক চিঠিতে এই অব্যাহতি ও নিয়োগের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

একটি চিঠিতে বলা হয়েছে, আইসিটি চিফ প্রসিকিউটর কার্যালয়ের প্রসিকিউটর (সহকারী অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা সম্পন্ন) মো: সাইমুম রেজা তালুকদারের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে ওই পদের দায়িত্ব হতে অব্যাহতি দেয়া হয়েছে।

আরেকটি চিঠিতে বলা হয়েছে যে আইসিটি মামলা পরিচালনার জন্য আইনজীবী মার্জিনা রায়হান (মদিনা) ও মোহাম্মদ জহিরুল আমিনকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত প্রসিকিউটর (ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা সম্পন্ন) পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

সূত্র : বাসস