ঈদযাত্রায় গণপরিবহন মালিক-শ্রমিক ও যাত্রী-পথচারীদের জন্য ডিএমপির নির্দেশনা

গণবিজ্ঞপ্তিতে ২০টি নির্দেশনা দেয়া হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ডিএমপি
ডিএমপি |ইন্টারনেট

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর বাস টার্মিনালকেন্দ্রিক নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

আজ সোমবার ডিএমপির কমিশনার শেখ মো: সাজ্জাত আলীর সই করা গণবিজ্ঞপ্তিতে বাস মালিক-শ্রমিক, যাত্রী ও পথচারীদের জন্য ২০টি নির্দেশনা দেয়া হয়েছে।

গণপরিবহন মালিক ও শ্রমিকদের জন্য নির্দেশনা

১) নির্ধারিত সিডিউল অনুযায়ী বাস ছেড়ে দিতে হবে।

২) নির্ধারিত টার্মিনালের বাইরে কোথাও যাত্রী ওঠানো যাবে না।

৩) বাস টার্মিনালে অনধিকৃত যাত্রী ওঠানো-নামানো যাবে না।

৪) হকার ও ভ্রাম্যমাণ ব্যবসায়িকে টার্মিনালে প্রবেশ করতে দেওয়া যাবে না।

৫) অনুমোদনহীন পরিবহন টার্মিনালে প্রবেশ করতে পারবে না।

৬) বৈধ কাগজপত্র ছাড়া কোনও গাড়ি টার্মিনালে প্রবেশ করতে পারবে না।

৭) অনুমোদনহীন চালক ও হেলপার দিয়ে গাড়ি চালানো যাবে না।

৮) মালিকদের কাছে বৈধ কাগজপত্র না থাকলে গ্যারেজ থেকে গাড়ি ছাড়ার অনুমতি দেয়া হবে না।

৯) একাধিক পরিবহন সংস্থার বাস একত্রে চলতে পারবে না।

১০) গাড়িতে অতিরিক্ত ভাড়া বা মালামাল আদায় করা যাবে না।

১১) ছাদে যাত্রী তোলা সম্পূর্ণ নিষিদ্ধ।

১২) চালকদের মাদকের প্রভাব মুক্ত থাকতে হবে।

১৩) চালক-সহকারীর মধ্যে ঝগড়া বা অসদাচরণ করলে ব্যবস্থা নেওয়া হবে।

১৪) নির্ধারিত সময়ের বাইরে বাস ছাড়তে পারবে না।

যাত্রীদের জন্য নির্দেশনা

১) নির্ধারিত টার্মিনাল/স্টপেজ থেকে বাসে উঠুন।

২) বাসের ছাদে উঠবেন না ও উঠতে কাউকে উৎসাহ দেবেন না।

৩) বাসে উঠার সময় হেলপার বা চালকের সঙ্গে ঝগড়া না করার অনুরোধ।

৪) বাসে নিজের মালামাল নিজ দায়িত্বে রাখবেন।

৫) অপরিচিত কাউকে মালামাল দেখার দায়িত্ব না দেওয়ার পরামর্শ।

৬) মূল্যবান জিনিস সাবধানে রাখবেন।

পথচারীদের জন্য নির্দেশনা

১) রাস্তায় দাঁড়িয়ে গাড়িতে ওঠা/নামা করা যাবে না।

২) ফুটওভার ব্রিজ ব্যবহার বাধ্যতামূলক।

৩) যত্রতত্র গাড়ি পার্কিং না করার অনুরোধ।

৪) সন্দেহজনক ব্যক্তি বা বস্তু দেখলে ট্রাফিক কন্ট্রোল রুমে (০১৩২০০৮০৮৯৭) জানানোর আহ্বান।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ঈদে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে এসব নির্দেশনার প্রতি সবার সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করে ডিএমপি।