সাবেক কাস্টমস কর্মকর্তা মফিজুর রহমানের আয়কর নথি জব্দ

আবেদনে বলা হয়েছে, আসামি ভূইয়া মফিজুর রহমানের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অসাধু উপায়ে সরকারি চাকরিরত থাকা অবস্থায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ১৭ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২১ লাখ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করায় দুদক মামলা দায়ের করেন।

নয়া দিগন্ত অনলাইন
মহানগর দায়রা জজ আদালত
মহানগর দায়রা জজ আদালত |সংগৃহীত

কাস্টমস এক্সাসাইজ এ্যান্ড ভ্যাট কমিশনারেট-এর সাবেক সহকারী কমিশনার (বর্তমানে অবসরপ্রাপ্ত) ভূইয়া মফিজুর রহমানের (৬৩) আয়কর নথি জব্দের আদেশ দিয়েছেন আদালত।

আজ সোমবার দুর্নীতি দমন কমিশন (দুদক)-এর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন।

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বেঞ্চ সহকারী মো: রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

আবেদনে বলা হয়েছে, আসামি ভূইয়া মফিজুর রহমানের বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে নিজ স্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অসাধু উপায়ে সরকারি চাকরিরত থাকা অবস্থায় ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ১৭ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান এবং জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১ কোটি ২১ লাখ টাকা মূল্যের স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন করায় দুদক মামলা দায়ের করেন।

আসামি ভূইয়া মফিজুর রহমান একজন আয়কর দাতা।

মামলাটি সুষ্ঠু তদন্তের স্বার্থে ভূইয়া মফিজুর রহমানের নামীয় মূল আয়কর নথির স্থায়ী অংশ ও বিবিধ অংশসহ সংশ্লিষ্ট যাবতীয় রেকর্ডপত্র/তথ্যাদি জব্দ করা একান্ত প্রয়োজন। সূত্র : বাসস