লিগ্যাল এইডে এডিআরে নিষ্পত্তিকৃত মামলায় উপকারভোগী সাড়ে ৪ লাখ মানুষ

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৫ লাখ ৬৩ হাজার ৫৬৬ জনকে আইনি সেবা দেয়া হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় রয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)
জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) |সংগৃহীত

জাতীয় আইনগত সহায়তা সংস্থায় (লিগ্যাল এইড) বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা বা বিরোধে উপকারভোগী ৪ লাখ ৫০ হাজার ৮৭৬ জন।

সম্প্রতি ২০০৯ সাল থেকে ২০২৬ সালের জুলাই মাস পর্যন্ত লিগ্যাল এইডের কার্যক্রম নিয়ে করা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনটি সংস্থার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, এ সময়ে বিকল্প বিরোধ নিষ্পত্তি সেবার (এডিআর) জন্য উদ্যোগ (প্রি ও পোস্ট-কেইস) নেয়া হয়েছে মোট ২ লাখ ৬২ হাজার ৫২৫ মামলায়। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ২ লাখ ২৯ হাজার ১৪৫টি মামলা। এডিআরের মাধ্যমে নিষ্পত্তিকৃত মামলা বা বিরোধে উপকারভোগী ৪ লাখ ৫০ হাজার ৮৭৬ জন।

প্রতিবেদন অনুযায়ী, একই সময়ে সরকারি খরচে ১৫ লাখ ৬৩ হাজার ৫৬৬ জনকে আইনি সেবা দেয়া হয়েছে। সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগ, দেশের সব নিম্ন আদালত ও শ্রম আদালত এবং কারাগারে থাকা অসচ্ছল বন্দিরাও এ সেবার আওতায় রয়েছেন।

দেশের আর্থিকভাবে অসচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এ সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) এ কার্যক্রম পরিচালনা করছে। সূত্র : বাসস